Get 15% DISCOUNT and FREE DELIVERY of your first online order.
ছত্রাক ও মানভূমের মনন-সাধনা
Essays

ছত্রাক ও মানভূমের মনন-সাধনা

by ঠাকুরদাস মাহাতো
₹ 450 ₹ 499
ISBN No: 978-81-983023-8-0
No. of page:   408
Book Type: Hard Cover
সুবোধ বসুরায় সম্পাদিত ‘ছত্রাক’ একটি সুপরিচিত লিটল ম্যাগাজিন। মানভূমের মনন-সাধনের আধার ‘মানভূম সংস্কৃতির মুখপত্র’, মানভূমের প্রতিনিধিত্বকারী ছত্রাক বঙ্গ তথা ভারতীয় সংস্কৃতির অঙ্গরূপে মানভূম-সংস্কৃতিকে তুলে ধরেছে। মানভূম-পুরুলিয়ার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, সমাজ, জনজাতি, লোকাচার, ছড়া, প্রবাদ, লোককথা ইত্যাদি নানা বিষয় চর্চায় নেতৃত্ব দিয়েছে ছত্রাক সুদীর্ঘ সময় ধরে। মানভূম-পুরুলিয়া সম্বন্ধে গবেষণায় ছত্রাক একটি প্রামাণ্য দলিল হিসেবে গৃহীত। গ্রন্থটিতে মানভূম-পুরুলিয়ার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চার ইতিহাসের পাশাপাশি মানভূমের মনন চর্চায় ছত্রাক পত্রিকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচিত হয়েছে। ঐতিহাসিক নিরীক্ষার ফসল এই গ্রন্থটি মননশীল পাঠক ও গবেষকদের কাছে একটি আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হতে পারে।
Or
About

ঠাকুরদাস মাহাতো

গ্রন্থকার পেশায় বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম.এ., বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. ও সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. উপাধি অর্জন করেন। বর্তমানে পুরুলিয়া জেলার মহাত্মা গান্ধী কলেজ, লালপুর –এর বাংলা বিভাগে অধ্যাপনারত। তাঁর রচিত বাংলা সাহিত্য, মানভূমের লোকসংস্কৃতি এবং কুড়মালি ভাষা বিষয়ক বিভিন্ন প্রবন্ধ-নিবন্ধ নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থ ‘অহিরা কথা’ পাঠক সমাজে বেশ সমাদৃত। বর্তমানে সাবেক মানভূমের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নিমগ্ন আছেন।