Essays
জে. রবার্ট ওপেনহাইমার (বিংশ শতাব্দীর পারমানবিক যুগের বিস্ময়)
₹ 360
₹ 400
| ISBN No: | 978-81-994055-0-9 |
| No. of page: | 208 |
| Book Type: | Hard Cover |
প্রাক-পারমাণবিক, পারমাণবিক এবং বর্তমান যুগে চলমান পারমাণবিক গবেষণার অন্যতম নাম জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তাঁর কৃষ্ণগহ্বর এবং নিউট্রন তারার ওপর গবেষণাও বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিজ্ঞান চর্চার বিপরীত মেরুতে দাঁড়িয়ে হিন্দু ধর্মগ্রন্থাদি, গীতা ও পুরাণ প্রভৃতির প্রতি তাঁর তীব্র আসক্তি আজও সমানভাবে আলোচিত ও সমালোচিত। ব্যক্তিজীবনের রোমান্টিকতা, প্রেম-বিবাহ-ভালোবাসা; পাশাপাশি কত-না ট্র্যাজেডি , তাঁর জীবনকে বৈপরীত্যময় বৈশিষ্ট্যের সৃজনে করে তুলেছিল বহুবর্ণরঞ্জিত; বৈচিত্র্যময়। কমিউনিজমের আদর্শের প্রতি আনুগত্যের কারণে ম্যানহাটন প্রকল্পে যোগদানের সঙ্গে সঙ্গেই এফ. বি. আই ও আমেরিকান পারমাণবিক শক্তি কমিশন -এর যৌথ আক্রমণ নেমে আসে। ফলে ১৯৫৪ সালে তাঁকে একটি ট্রাইব্যুনালের সামনে দাঁড়াতে হয়। তাঁর সুরক্ষার ছাড়পত্র ছিনিয়ে নিয়ে তাঁকে গ্যালিলিওর মতো এক শহিদ ব্যক্তিত্বে পরিণত করা হয়। এফ. বি. আই -এর রোষের বলি হয়ে তাঁর কন্যা টনি-ও আত্মহননে বাধ্য হন।
তাঁর বৈচিত্র্যপূর্ণ জীবনের বিভিন্ন ধাপে আইনস্টাইন থেকে আবদুস সামাদ-এর মতো বিভিন্ন বিজ্ঞানী সহ অনান্য পেশার মানুষজনের সঙ্গে তাঁর প্রত্যক্ষ সংযোগকথাও এখানে আলোচিত হল। মহান এই বিজ্ঞানীর প্রতি এক বিজ্ঞানকর্মীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার স্মারক এই গ্রন্থ।
Or