Get 15% DISCOUNT and FREE DELIVERY of your first online order.
উত্তর - উত্তর
Essays

উত্তর - উত্তর

by পবিত্র সরকার
₹ 297 ₹ 350
ISBN No: 978-81-994055-3-0
No. of page:   232
Book Type: Hard Cover
পবিত্র সরকার এই বয়সেও নানা বিষয়ে ‘ভাবা প্র্যাকটিস’ করেন, এবং পাঠকদেরও সেই কাজে অংশ নিতে ডাকেন। ‘উত্তর উত্তর’-এর নানা রচনা সেই কসরতের নিদর্শন। সব উত্তর-সম্পাদকীয় নয়, কিন্তু ভাবার গলদ্‌ঘর্ম চেষ্টা সবগুলিই বহন করে। পাঠকদের আরও-একটা দায় নিতে বলেন লেখক—তা হল, এই ভাবা ব্যাপারটা কিছু দাঁড়িয়েছে কিনা তা দেখা। এই ভাবে লেখক আর পাঠকের মধ্যে যদি একটা আদান প্রদান তৈরি হয়, সমালোচিত হলেও লেখক এক ধরনের পুরস্কৃতই বোধ করবেন।
Or
About

পবিত্র সরকার

জন্ম, ১৯৩৭, উদ্বাস্তু হিসেবে ভারতে আসা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্স ও এমএ-তে দু-বার প্রথম স্থান (দ্বিতীয়টিতে একক প্রথম শ্রেণি), যাদবপুরে অধ্যাপনা, ফুলব্রাইট বৃত্তির সমর্থনে শিকাগো বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞানে এমএ ও পিএইচ ডি, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (১৯৯০-১৯৯৭), শতাধিক গ্রন্থের লেখক ইত্যাদি ইত্যাদি। নব্বুই বছরে পা দিয়েও লিখে চলেছেন, এবং নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে লিপ্ত। পাঠকদের সঙ্গে সংলাপে তাঁর ক্লান্তি নেই।