Get 15% DISCOUNT and FREE DELIVERY of your first online order.
জলমঙ্গল
Essays

জলমঙ্গল

by জয়া মিত্র
₹ 261 ₹ 290
ISBN No: 978-81-983023-2-8
No. of page:   192
Book Type: Hard Cover
উন্নয়ন জনিত বিশৃঙ্খলা উন্নত কৃষির ফলস্বরূপ জলদূষণ, বাঁধের জন্য অসুবিধের মস্ত প্রাচীর টপকিয়ে ওপারে অনেকের দেখা - জানা , অনেকের একদম অজানা কিম্বা সমস্যার দেওয়ালে নিচে গেঁথে যাওয়া জল মঙ্গলের বাস। সেখানে আছে জল ঘিরে গল্প গাথা পুরাণ, লোক কাহিনী, নদী পুকুর সরোবরের নামকরণের কথা। এই শব্দগুচ্ছ ভাবনা যেমন এক নদী activist এর তেমনি এক গল্প বলিয়ের। মানুষের করা উন্নয়নের গায়ের পাশেই মানুষের কওয়া কথা। যা শোনাবে এই বই।
Or
About

জয়া মিত্র

জয়া মিত্র ১৯৫০ কবি, লেখক, সম্পাদক ও পরিবেশকর্মী জয়া মিত্রর সবচেয়ে বড় পরিচয় যে তিনি একজন অদ্যন্ত ভালোবাসায় ভরা মানুষ। তাঁর যেমন ভালোবাসা প্রকৃতির প্রতি তেমনই সহমর্মিতা মানুষের জন্য। জলের অপর নাম জীবন। জয়া মিত্র নিজের জীবনকে দীর্ঘ দিন ধরে মিশিয়ে রেখেছেন সেই জলকে ঘিরে আন্দোলনের সঙ্গে। জলের নানা রহস্য উন্মোচন নানা ভাবে জলকে জীবনের সঙ্গে জুড়ে রাখার লড়াইতে সামিল তিনি। অসংখ্য লোকের ভালোবাসার সঙ্গে বেশ কিছু পুরস্কার ও সম্মান পেয়েছেন এই ক্ষমতাকেন্দ্র থেকে দূরে থাকা এই লেখক। ‘ আনন্দ পুরস্কার ‘, ‘সাহিত্য একাদেমি অনুবাদ পুরস্কার ‘ দিল্লির গান্ধী শান্তি প্রতিষ্ঠানের ‘ স্বামী প্রণবানন্দ পুরস্কার’ , পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির ‘ শান্তি সাহা পুরস্কার’ তার মধ্যে কয়েকটি।