Get 15% DISCOUNT and FREE DELIVERY of your first online order.
কবিতা সমগ্র
Poetry

কবিতা সমগ্র

by সমীরণ ঘোষ
₹ 530 ₹ 590
ISBN No: ISBN - 978-81-980640-4-2
No. of page:   344
Book Type: Hard Cover
বাংলা কবিতার অন্বেষণ সমীরণ ছাড়া অসম্পূর্ণ। সত্তর থেকে শূন্য চার দশকে যাপনের সঙ্গে মিশিয়েছেন কবিতাকে। সমসাময়িক বাংলা কবিতার থেকে পৃথক এক ভাষ্য। সমীরণ ঘোষের কবিতা 'হাংরি' র জলস্পর্শ করে আন্দোলনের আয়ু বাড়িয়ে তোলে। কিন্তু তার কবিতা কোথাও ভেসে না গিয়ে একাকী মাস্তুলের মতই দন্ডায়মান থেকে যায়। তাই 'প্রতিভূমিকা ' থেকে ' হোঁচটনামা ' মোট সাত কাব্যগ্রন্থ ও অপ্রকাশিত যাবতীয় কবিতার সম্মিলিত এই এক মলাটের কাজ বাংলা কবিতার ভবিষ্যতের প্রতি দায়বদ্ধ থেকেই মুদ্রিত হলো।
Or
About

সমীরণ ঘোষ

সমীরণ ঘোষের জন্ম ১৯৫২ র ২২ সেপ্টেম্বর। বাংলা তারিখের ৫ই আশ্বিন। বাংলাদেশের অবিভক্ত ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার ( বর্তমানে জেলা) বেতাটি গ্রামে। গ্রামটির পাশ দিয়ে কংস নামের এক নদী বয়ে গেছে। ১৩ বছর পর্যন্ত সেই গ্রামে ছিলেন সমীরণ। জন্মভিটা থেকে হেঁটে পাড়ি দেন শিলিগুড়ি। আজীবন সেই বেতাটি গ্রাম আর কংস নদীকে বুকের মধ্যে নিয়ে ঘুরেছেন তিনি। শিলিগুড়িতে শুরু সাহিত্য জীবনের। কবিতার খাতার ভরে ওঠা। হাংরি ভাবধারায় প্রভাবিত হওয়া। বন্ধুতা ও যৌথ পত্রিকা সম্পাদনা এবং ডাক বিভাগের চাকরি। চাকরিই আবার শিলিগুড়ি ছাড়ার কারণ ঘটায়। ৮০র দশকের শুরুতে বদলি। প্রথমে ডুয়ার্সের নাগরাকাটায়। পরবর্তীতে ডুয়ার্সের মালবাজার। সেই থেকে এক তীব্র নিঃসঙ্গতার শুরু। যা সারাজীবন তাকে সঙ্গ দেবে। নিজেকে নিংড়ে একেকটি গল্প বের করে আনেন সমীরণ। গল্পেও থাকে জীবনের ছোঁয়া। লিখনে প্রকৃত প্রস্তাবে মাটি কেটে জলের স্বাদ স্পর্শ করতে চেয়েছেন তিনি। রাজনীতি ও রক্তে ছিল আজন্মের ঘৃণা। রক্তপাতের দৃশ্যে অসুস্থ বোধ করতেন। ভালোবাসা হিসেবে ডায়েরিতে লিখেছেন রবীন্দ্র সঙ্গীত। দেশ ও পৃথিবীর মানচিত্র সম্পর্কে দক্ষতা ছিল চোখে পড়ার মতো। বড় চর্চা, সেলিব্রিটি সাহিত্যিক সান্নিধ্য ইত্যাদিতে ছিল তীব্র অনীহা। প্রবন্ধ , নিবন্ধ ও স্মৃতিচারণে'র গদ্যেও তার সেই ভাবধারার হদিশ মেলে। বাংলা সাহিত্যের ঋজু ও ব্যতিক্রমী এই চরিত্র ২০১২ র ২৬ নভেম্বর অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন।