Get 15% DISCOUNT and FREE DELIVERY of your first online order.
শতবর্ষে রক্তকরবী: নতুন ভাবনায় দেখা
Essays

শতবর্ষে রক্তকরবী: নতুন ভাবনায় দেখা

by পল্লব সেনগুপ্ত
₹ 315 ₹ 350
ISBN No: 978-81-983023-1-1
No. of page:   216
Book Type: Hard Cover
'রক্তকরবী' প্রকাশ হবার পরে এক শতাব্দী অতিক্রান্ত হলেও নাটকটি সম্পর্কে আজও নানা নতুন দৃষ্টিভঙ্গীতে বিশ্লেষণ হয়ে চলেছে। এই সংকলনে তেমনই দশটি বিশেষ ধরণের প্রবন্ধ গ্রন্থিত হয়েছে, যেগুলির উপজীব্য বিষয় নিয়ে এ অবধি প্রায় কোনো আলোচনাই হয়নি। যাঁরা লিখেছেন, তাঁরা একাধিক প্রজন্মের প্রবীণ ও তরুণ গবেষক। বিচার-বিশ্লেষণের সুবিধার্থে নাটকটির পূর্ণাঙ্গ পাঠটিও সন্নিবিষ্ট করা হয়েছে। এক শতাব্দী পেরিয়েও নাটকটির গুরুত্ব ও প্রাসঙ্গকিতা আজও অপরিবর্তিত।
Or
About

পল্লব সেনগুপ্ত

পল্লব সেনগুপ্ত (জন্ম ১৯৪০, কলকাতা), পিএইডি, ডিলিট। প্রাক্তন প্রেসিডেন্ট, দি এশিয়াটিক সোসাইটি, কলকাতা, প্রাক্তন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চেয়ার প্রফেসর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। দেশ ও বিদেশের ৪০ জন ছাত্রের পি এইচ ডি গবেষণার পরিচালক। বিশ্বসাহিত্য, ভারতের সাহিত্য, লোকসংস্কৃতি, সমাজতত্ত্ব,ইতিহাস ইত্যাদি বিষয়ে ৩২টি বইয়ের রচয়িতা ও সম্পাদক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে লোকসংস্কৃতি চর্চায় দীনেশচন্দ্র সেন জীবনকৃতি পুরস্কার প্রাপক।