Get 15% DISCOUNT and FREE DELIVERY of your first online order.
নির্বাচিত প্রবন্ধ সংগ্রহ - বাংলার লোকসংস্কৃতি (দ্বিতীয় খণ্ড)
Essays

নির্বাচিত প্রবন্ধ সংগ্রহ - বাংলার লোকসংস্কৃতি (দ্বিতীয় খণ্ড)

by ড. আদিত্য মুখোপাধ্যায়
₹ 312 ₹ 390
ISBN No: 978-81-994055-7-8
No. of page:   216
Book Type: Hard Cover
প্রথম দিকে প্রকাশিত ব‌ইগুলির ভিতরে ভিন্ন এক আবেগ থাকে,অন্তর দর্শন প্রকাশে উজ্জ্বল উদ্ধারের বাসনা ছড়িয়ে থাকে সর্বত্র। আবার সেটা যখন লোকসংস্কৃতির মাটি ও শিকড়ে সন্নিবেশিত হয়, গ্রাম জনপদের মর্মমূল থেকে উঠে আসে,তার তুল্য লেখা লেখক জীবনে খুব বেশি হয়ে ওঠে না।"নির্বাচিত প্রবন্ধ সংগ্রহ" দ্বিতীয় খণ্ডের লেখাগুলিতে পদাতিক ক্ষেত্রসমীক্ষক লেখক আদিত্য মুখোপাধ্যায়ের তেমন‌ই উল্লেখযোগ্য কিছু নির্বাচিত প্রবন্ধ স্থান পেয়েছে। মূলত চারটি ব‌ই থেকে নেওয়া হয়েছে প্রথম যৌবনের লেখা, দেখা এবং উপলব্ধি করা বিষয় গুলি।বাউলের অন্য জীবন‌ও উঠে এসেছে এখানে, এসেছে অ-সুর সংস্কৃতি,পাখমারাদের কথা, আদিবাসী নারীদের যাপনচিত্র‌ও। ছাত্র, অনুসন্ধানী,আলোচকের বিশেষ একটি নজর এইসব প্রবন্ধে পড়বেই। নতুন কিছু আজ‌ও খুঁজে পাওয়া যাবে এই ব‌ই থেকেই। আমরা আশাবাদী।
Or
About

ড. আদিত্য মুখোপাধ্যায়

জন্ম বীরভূম জেলার নলহাটি থানার ধরমপুর গ্রামে, ২০ই জানুয়ারি, ১৯৫৮ সালে। ২০১৪ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলার বহুরূপী’ বিষয়ে দি.লিট ডিগ্রি অর্জন করেন। প্রায় পাঁচ দশক জুড়ে তাঁর চর্চা। ‘রাঢ় চিত্র ও চরিত্রে তারাশঙ্কর’ বিষয়ে ১৯৯১ সালে ডক্টরেট। কেন্দ্র সরকারের সংস্কৃতি ও মানব সম্পদ উন্নয়ন বিভাগ থেকে আটটি প্রকল্প পরিচালনা করেছেন। নির্মাণ করেছেন আটটি তথ্যচিত্র। গবেষক, ক্ষেত্র সমীক্ষক লেখক একজন কবিও। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা সত্তরের উপর। বর্তমান তিনি সিউড়ির বাসিন্দা।