Essays
কালো মানুষ সোনালি সংস্কৃতি
₹ 162
₹ 180
| ISBN No: | 978-81-953027-8-9 |
| No. of page: | 104 |
| Book Type: | Hard Cover |
মানভুমের মানুষ এবং সংস্কৃতি বিষয়ে জি. এম. আবুবকরের বর্তমান গ্রন্থটি নিঃসন্দেহে কেতাবি গবেষণার ধার-না-ধারা একটি ব্যতিক্রমী উজ্জ্বল ঘটনা- রূপে বিবেচিত হবে। কালো মানুষের সঙ্গে আত্মীয় বন্ধুর মত ওতপ্রোত থেকে সেইসব তথাকথিত ব্রাত্যজনের মধ্য থেকে তিনি তুলে এনেছেন যে মহান জীবনের গান, তার শ্রম এবং সাফল্যকে অস্বীকার করার উপায় কোথায় !
আঘুন, বাসকী, সুখরাম, রতু ও পাঞ্জা প্রমুখ কুশীলবদের বুদ্ধিজীবী উন্নাসিকতায় না দেখে বা তাঁদের জীবন শিল্পকে নিছক ঘর সাজাবার সামগ্রী রূপে বিবেচনা না করে লেখক যে অসামান্য জীবন বোধ এবং শিল্প চেতনার পরিচয় রেখেছেন, এবং তা যে তার স্বাদু কলমে যুগপদ তৃপ্তি ও চিন্তার খোরাক যোগাবে, সে জন্যে পাঠক হিসেবে আমরা তাঁর কাছে কৃতজ্ঞ ।
Or