Get 15% DISCOUNT and FREE DELIVERY of your first online order.
কলকাতার ট্রাম – ১৫০ বছর
Photography

কলকাতার ট্রাম – ১৫০ বছর

by স্বরূপ দত্ত
₹ 405 ₹ 450
ISBN No: 978-81-961283-9-5
No. of page:   114
Book Type: Hard Cover
আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়, একটু বর্ষা একটু গ্রীষ্ম একটুখানি শীত, সেই একটুখানি চৌকো ছবি আঁকড়ে ধরে রাখা আমার জানলা দিয়ে আমার পৃথিবী… কাকতালীয় ভাবে যে মানুষটির লেখা গানটি মনে এসে গেল তিনি অঞ্জন দত্ত। ব্যস্ত পৃথিবীর ঠিক উল্টোদিকে আর একটা পৃথিবী, গতিহীন শ্লথ শূন্য অনন্ত দৃষ্টি; সামনে চলমান জানলা বিরামহীন অনুভূমিক ভূখণ্ড ধরে এগিয়ে চলেছে মহানগরীর বুক চিরে। ঐতিহ্যের শরীরে লেগেছে বিজ্ঞাপন, কখন যেন শরীরে বেড়ে উঠেছে স্টাফ কোয়ার্টার, শুকোতে দেওয়া রোজকার জামাকাপড় অন্তর্বাস। স্ট্রিট লাইটের আলোয় আধঘুমে হেঁটে চলা স্কুলপড়ুয়া, বিলম্বিত ভোরের বাবুঘাটের গঙ্গায় আছড়ে পড়ছে বিলাসখানি তোড়ী। লাইট – ক্যামেরা – অ্যাকশান বলে উঠলেন – পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, জানলার পঁয়ত্রিশ মিলিমিটার চোখে কাজল পরিহিতা নায়িকা হাসছেন সেই পুরুষ প্রেমিকের দিকে তাকিয়ে। শহরের যানজট বাড়ে, বাড়তে থাকে গতিহীন স্তব্ধতা, সভ্যতার সাথে ক্রমশ পিছিয়ে পড়া তাঁর ভবিতব্য, তবুও তিনি পদাতিক। হোক না বয়স দেড়শ বছর। রোদ ততক্ষণে অনেকটাই সাবালক , চারিদিক লোকে লোকারণ্য, সবার মাঝে দু-বাহু উন্মুক্ত করা সেই রুপোলী পর্দার প্রেমিক পুরুষ শাহরুখ খান, রবি ঠাকুরের গানে ঠোঁট মিলিয়ে এক বিদেশিনীকে খুব কাছে নিয়ে গাইছেন - ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’। কোন এক বৃষ্টির সন্ধেবেলা দেশপ্রিয় পার্কের ট্রাম লাইনের গায়ে মধ্য বয়সী যুবক দাঁড়িয়ে আছেন জীবনানন্দ বুকে আগলে। কলকাতার ট্রাম অতীত বর্তমানের সেই জানলা যেখানে বিভিন্ন ঋতুতে সকাল থেকে রাত অবধি চোখ রেখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রশিল্পী স্বরূপ দত্ত, বুনেছেন আলোর কোলাজ, ছবির কবিতা। এ বই একান্তই তাঁর চোখে পাঠকের দেখা।
Or
About

স্বরূপ দত্ত

জন্ম ১০ এপ্রিল ১৯৭১, বাড়ি পুরুলিয়া। পেশা – সিনে স্টিল ফটোগ্রাফার। ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের দেওয়া জাতীয় পুরষ্কারে ভূষিত হন ‘প্রফেশনাল ফটোগ্রাফার অফ দি ইয়ার’ ২০১৫ সালে। গুজরাট ললিতকলা একাদেমির ফটো প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন ২০০৯,২০১৭,২০১৯ সালে। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ফটো প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন ২০১২,২০১৩,২০১৪,২০১৬,২০১৮ সালে। পেশাদার আলকচিত্রী হিসেবে প্রথম কাজ শুরু ১৯৯৯ সালে ‘উত্তরা’ চলচ্চিত্রে, পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। এ পর্যন্ত প্রায় পঞ্চাশটি চলচ্চিত্রে কাজ করেছেন অপর্ণা সেন, গৌতম ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অতনু ঘোষ, অনীক দত্ত, অঞ্জন দত্ত, রাজ চক্রবর্তী প্রমুখ পরিচালকের সাথে। অস্কার জয়ী হলিউড পরিচালক জেফ্রি ডি বাউনের ‘দ্য সোল্ড’ এবং রোমের পরিচালক ইতালো স্পিনেল্লির ‘গাঁগোর’ ছবিতে স্টিল ফটোগ্রাফারের দায়িত্ব সামলেছেন। প্রকাশিত ছবির অ্যালবাম সাতটি। তাঁর লেখা প্রকাশিত বই ছয়টি এবং সম্পাদিত বই দুটি। দীর্ঘ পঁচিশ বছর ধরে নাটমন্দির পত্রিকার সাথে যুক্ত। তিনি অভিনয় করেছেন তিনটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফিচার ফিল্ম সমেত একাধিক চলচ্চিত্রে। পরিচালনা করেছেন আটটি তথ্যচিত্র। একাধিক সম্মাননা ও পুরষ্কারে ভূষিত শিল্পী স্বরূপ দত্ত।