Get 15% DISCOUNT and FREE DELIVERY of your first online order.
মানভূমের লোকবিনোদন মোরগ ভেড়া ও কাড়া লড়াই
Essays

মানভূমের লোকবিনোদন মোরগ ভেড়া ও কাড়া লড়াই

by শিব শঙ্কর সিং / ডঃ ক্ষীরোদ চন্দ্র মাহাতো
₹ 195 ₹ 200
ISBN No: ISBN– 978-81-961283-2-6
No. of page:   64
Book Type: Hard Cover
লোকবিনোদনের হরেক কিসিমের অন্যতম ‘লড়াই সংস্কৃতি’। সাবেক মানভূমের কৃষিজীবী জনগোষ্ঠীর মানুষজন নিজেদের কৃষিকাজের সহায়তায় গৃহপালিত বিভিন্ন গবাদি পশুপক্ষীর চরিত্র ধর্ম কাজে লাগিয়ে অবসর সময়ে লড়াই –র আসন আয়োজন করে। গ্রাম্যমেলা উপলক্ষে বসে- ‘মোরগ লড়াই’, ‘ভেড়া লড়াই’ ও ‘কাড়া লড়াই’ –র আসর। এই উপলক্ষে লড়াই- র রসিক ও স্থানীয় জনমানসে বিচিত্র উন্মাদনার সৃষ্টি হয়। এই তিন শ্রেণির লড়াই –র সামাজিক তাৎপর্য এই গ্রন্থে আলোচিত হয়েছে।
Or
About

শিব শঙ্কর সিং / ডঃ ক্ষীরোদ চন্দ্র মাহাতো

শিব শঙ্কর সিং ইতিহাস বিষয়ে অধ্যাপনার পাশাপাশি মানভূমের লোকসংস্কৃতি, পুরাতত্ব ও জনজাতি গবেষণায় একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লোকসংস্কৃতি, পুরাতত্ব ও জনজাতি বিষয়ক প্রকাশিত প্রবন্ধগুলি পণ্ডিত মহলে উচ্চ-প্রশংসিত হয়েছে। বলরামপুর এলাকার জোইন পুরাকীর্তি সংরক্ষণ ও নিদর্শন পুনরূদ্ধারে উজ্জ্বল অবদানের জন্য তিনি ২০১৫ সালে ‘ভারতীয় জোইন দিগম্বর মহাসভা’ কর্তৃক ‘সংস্কৃতি সংরক্ষক’ উপাধীতে ভূষিত হয়েছেন। তাঁর প্রকাশিত গ্রন্থগুলি হল—‘পুরুলিয়ার লোকমেলা’(২০২১), ‘পুরুলিয়ার বিরহড়’(২০২২), ‘পুরুলিয়ার নাটুয়া’(২০২৩), মানভুমের মন্ত্রযান(২০২৪),মানভূমের লোকবিনোদন : মোরগ, ভেড়া ও কাড়া লড়াই(২০২৪) ইত্যাদি। তিনি ‘মানভূম কালচারাল আকাদেমি’-র একজন সম্মানীয় সদস্য। পুরুলিয়ার বলরামপুর থেকে তাঁর নিজস্ব সম্পাদনায় প্রকাশিত হয় বিশেষ গবেষণাধর্মী প্রত্রিকা “ মানভুমী”। ডঃ ক্ষীরোদ চন্দ্র মাহাতো বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনার পাশাপাশি মানভূমের সংস্কৃতি চর্চায় একজন অগ্রণী ব্যক্তিত্ব। মানভূমের লোকসংস্কৃতি বিষয়ক প্রকাশিত বিভিন্ন প্রবন্ধ-নিবন্ধ বিদ্‌দ্বজনেদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁর প্রকাশিত মানভূম লোকসংস্কৃতি বিষয়ক গ্রন্থগুলি হল— ‘নাচনি শিল্পী সিন্ধুবালা’(২০০৪০), ‘মানভূমের আদিবাসী লোকদেবতা’(২০১১), ‘মানভূম সংস্কৃতি’(২০১৬), ‘মানভূমের অবলুপ্তপ্রায় সংস্কৃতি’(২০১৯), ‘ঝুমুর ও নানা প্রসঙ্গ’(২০২১), ‘মানভূমের নাচনি ও রসিক’(২০২২) প্রভৃতি।