Get 15% DISCOUNT and FREE DELIVERY of your first online order.
মানভূমের মন্ত্রযান
Essays

মানভূমের মন্ত্রযান

by ডঃ ক্ষীরোদ চন্দ্র মাহাতো / শিব শঙ্কর সিং
₹ 245 ₹ 250
ISBN No: ISBN – 978-81-961283-8-8
No. of page:   119
Book Type: Hard Cover
‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’—বলেছিলেন রায়গুণাকর ভারতচন্দ্র রায়। মন্ত্রের সাধনায় মন শান্ত হয়, কর্মে উদ্দীপনা জাগে ; মননে সাহায্য করে। তবে তা মুনি-ঋষি-পণ্ডিতদের মুখনিঃসৃত সংস্কৃত ভাষার বৈদিক মন্ত্রের কাজ। এর বাইরে সমাজের প্রান্তিক জন গোষ্ঠিদের জনচেতনায় আদিদৈবিক ও আধিভৌতিক শক্তিগুলিকে বাগে আনতে লোকভাষায় যে সব লৌকিকমন্ত্রের প্রয়োগ হয় তার তাৎপর্য সম্পূনতঃই আলাদা। সেখানে মন শান্তির পাশাপাশি— সংসার শান্তি, সমাজিক শান্তি এমনকি গ্রাম শান্তিও। হরেক রকম ভূত-প্রেত-ডাহিন-যুগিনদের খপ্পর মুক্ত হতে, বিচিত্র ধরণের সাপ-খোপদের দংশন না পেতে, বিভিন্ন মহামারীর কবল থেকে রক্ষা পেতে ওঝা-গুণিন-জানগুরু-মাতিদের মুখনিঃসৃত লৌকিকমন্ত্রগুলি এতদ্‌ঞ্চলের জনজাতিগোষ্ঠিগুলি লোকচেতনাকে কতখানি প্রভাবিত করে আছে, আলোচ্য গ্রন্থে তার স্বরূপ সন্ধান করা হয়েছে।
Or
About

ডঃ ক্ষীরোদ চন্দ্র মাহাতো / শিব শঙ্কর সিং

ডঃ ক্ষীরোদ চন্দ্র মাহাতো বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনার পাশাপাশি মানভূমের সংস্কৃতি চর্চায় একজন অগ্রণী ব্যক্তিত্ব। মানভূমের লোকসংস্কৃতি বিষয়ক প্রকাশিত বিভিন্ন প্রবন্ধ-নিবন্ধ বিদ্‌দ্বজনেদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁর প্রকাশিত মানভূম লোকসংস্কৃতি বিষয়ক গ্রন্থগুলি হল— ‘নাচনি শিল্পী সিন্ধুবালা’(২০০৪০), ‘মানভূমের আদিবাসী লোকদেবতা’(২০১১), ‘মানভূম সংস্কৃতি’(২০১৬), ‘মানভূমের অবলুপ্তপ্রায় সংস্কৃতি’(২০১৯), ‘ঝুমুর ও নানা প্রসঙ্গ’(২০২১), ‘মানভূমের নাচনি ও রসিক’(২০২২) প্রভৃতি। শিব শঙ্কর সিং ইতিহাস বিষয়ে অধ্যাপনার পাশাপাশি মানভূমের লোকসংস্কৃতি, পুরাতত্ব ও জনজাতি গবেষণায় একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লোকসংস্কৃতি, পুরাতত্ব ও জনজাতি বিষয়ক প্রকাশিত প্রবন্ধগুলি পণ্ডিত মহলে উচ্চ-প্রশংসিত হয়েছে। বলরামপুর এলাকার জোইন পুরাকীর্তি সংরক্ষণ ও নিদর্শন পুনরূদ্ধারে উজ্জ্বল অবদানের জন্য তিনি ২০১৫ সালে ‘ভারতীয় জোইন দিগম্বর মহাসভা’ কর্তৃক ‘সংস্কৃতি সংরক্ষক’ উপাধীতে ভূষিত হয়েছেন। তাঁর প্রকাশিত গ্রন্থগুলি হল—‘পুরুলিয়ার লোকমেলা’(২০২১), ‘পুরুলিয়ার বিরহড়’(২০২২), ‘পুরুলিয়ার নাটুয়া’(২০২৩), মানভুমের মন্ত্রযান(২০২৪),মানভূমের লোকবিনোদন : মোরগ, ভেড়া ও কাড়া লড়াই(২০২৪) ইত্যাদি। তিনি ‘মানভূম কালচারাল আকাদেমি’-র একজন সম্মানীয় সদস্য। পুরুলিয়ার বলরামপুর থেকে তাঁর নিজস্ব সম্পাদনায় প্রকাশিত হয় বিশেষ গবেষণাধর্মী প্রত্রিকা “ মানভুমী”।