Get 15% DISCOUNT and FREE DELIVERY of your first online order.
ওড়িশার জনজাতির লোকাচার ও বিভিন্ন প্রসঙ্গ
Translation Work

ওড়িশার জনজাতির লোকাচার ও বিভিন্ন প্রসঙ্গ

by ভারতী নন্দী
₹ 171 ₹ 190
ISBN No: 978-81-961283-0-2
No. of page:   162
Book Type: Hard Cover
ড. দেবাশিস পাত্র ওড়িয়া ভাষায় ওড়িশার জনজাতিদের নিয়ে দীর্ঘ সময় গবেষণার কাজে যুক্ত। ওড়িশার জনজাতিদের সম্পর্কে তাঁর অনুসন্ধানের তীক্ষ্ণ আবেদন তাঁর রচনাগুলিকে সমৃদ্ধ করেছে। জনজাতিদের উপর পঁয়ত্রিশের উর্দ্ধে তিনি পুস্তক রচনা করেছেন যার মধ্যে কয়েকটি ইংরেজি ভাষায় অনূদিত হয়ে বিশ্বের পাঠকদের কাছে পৌঁছে গেছে। এছাড়াও ওড়িয়া সাহিত্যের বিভিন্ন বিভাগে যেমন- গল্প, কবিতা ও প্রবন্ধ রচনায় শ্রী পাত্র সিদ্ধহস্ত। ওড়িশার দক্ষিণাঞ্চলের জনজাতিদের ওপর তাঁর গবেষণাপত্র তাঁকে উৎকল বিশ্ববিদ্যালয় ডি.লিট সম্মানে সম্মানিত করেছে। অধুনা তিনি ফকির মোহন বিশ্ববিদ্যালয়ে ওড়িয়া ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।
Or
About

ভারতী নন্দী

শ্রীমতী ভারতী নন্দী কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। তিনি পঞ্চদশ শতাব্দীর ওড়িয়া সাহিত্যের প্রানপুরুষ বলরাম দাস, ওড়িয়া ভাষা বিলুপ্ত করার চক্রান্তকে নস্যাৎ করে কালজয়ী সাহিত্যের সৃষ্টিকর্তা ফকির মোহন সেনাপতি থেকে শুরু করে আধুনিক যুগের প্রতিষ্ঠিত ওড়িয়া লেখক ও লেখিকাদের পঞ্চাশের ঊর্ধ্বে পুস্তকের বাংলা ভাষায় অনুবাদ করে বাংলার পাঠকদের নিকটে পরিচিত হতে পেরেছেন। তাঁর এই একনিষ্ঠ অনুবাদ কর্মের জন্য ২০০৮ সালে অনুবাদ সাহিত্যে সাহিত্য আকাদেমি পুরষ্কারে ভূষিত করেন ভারত সরকার। এ ছাড়াও শ্রীমতী নন্দী তাঁর অনুবাদের জন্য ওড়িয়া ও বাংলার দুই রাজ্যের বিভিন্ন সাহিত্য প্রতিষ্ঠানের দ্বারা সম্বর্ধিত হয়েছেন।