Translation Work
প্রবন্ধ সংগ্রহ (২য় খন্ড)
₹ 684
₹ 760
| ISBN No: | 978-81-961283-3-3 |
| No. of page: | 424 |
| Book Type: | Hard Cover |
তিপ্পান্ন বছরের সাহিত্য জীবনে যে প্রবন্ধগুলো অনূদিত হয়েছে তাঁর প্রায় সবটাই সংগ্রহ আকারে প্রকাশ করল প্রাচ্য পাশ্চাত্য প্রকাশনী। এটি দ্বিতীয় খণ্ড।
উর্দু ভাষা সাহিত্য সম্বন্ধে প্রারম্ভিক আলোচনার পরে দ্বিতীয় খণ্ডে আলোচনা করা হয়েছে বিশিষ্ট উর্দু ও হিন্দি সাহিত্যিকদের চিন্তা ও চেতনায় তাঁদের উপন্যাস, গান, নাটক, চলচ্চিত্র, সর্বোপরি বিদেশী সাহিত্যিকদের অমুল্য সাহিত্যের অনুবাদ। বিস্তারিতভাবে সংকলিত হয়েছেন প্রবাদপ্রতিম গল্পকার সাদাত হসন মন্টো। আলোচিত হয়েছে ইসমত চুগতাই-এর জীবন ও কৃতি, রয়েছে কুরর্তুল আয়েন হায়দারের সাহিত্যজীবন। প্রায় তিরিশটি চিঠির সংকলন রয়েছে। শহীদ ভগত সিংযের এই চিঠিগুলো তাঁর জেল জীবনের লেখা।
দ্বিতীয় খণ্ডের শেষ অংশে রয়েছে অপ্রকাশিত অনুবাদ, বিশেষ উল্লেখযোগ্যভাবে রয়েছে নইয়র মাসুদের নাটক ‘সোঁতা জাগতা আবুল হসন’ –এর বাংলা অনুবাদ ‘ঘুমে জাগরণে’।
Or