Get 15% DISCOUNT and FREE DELIVERY of your first online order.
পুরুলিয়ার গ্রামীণ হাট
Essays

পুরুলিয়ার গ্রামীণ হাট

by শিব শঙ্কর সিং
₹ 245 ₹ 250
ISBN No: ISBN – 978-81-980640-7-3
No. of page:   88
Book Type: Hard Cover
হাট লোকায়ত সংস্কৃতির ব্যাপনকেন্দ্র স্বরূপ। যা বসবাসকারী বিচিত্র জনগোষ্ঠীর এক আদিম মিলনক্ষেত্র। অন্যদিকে গ্রামীণ হাট স্থানিক লোকায়ত বৃত্তের আর্থ–সামাজিক ও সাংস্কৃতিক জীবনের এক আবহ্মান প্রতিচ্ছবিও। বসবাসকারী মানুষের জীবন-যাপনের খাদ্য-পানীয়, পোষাক –সাজসজ্জা, পালা পার্বণ – সবকিছুরই অবাধ দেওয়া নেওয়া এই হাটেই সম্পন্ন হয়। হাটে ক্রয়-বিক্রয়ের পাশাপাশি মানুষের সাথে মানুষের ভাব বিনিময় ঘটে। যা আদপে আগত মানুষের যোগাযোগের তথা মিলনের কেন্দ্র হিসেবে স্বীকৃত।
Or
About

শিব শঙ্কর সিং

ইতিহাস বিষয়ে অধ্যাপনার পাশাপাশি মানভূমের লোকসংস্কৃতি, পুরাতত্ব ও জনজাতি গবেষণায় একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লোকসংস্কৃতি, পুরাতত্ব ও জনজাতি বিষয়ক প্রকাশিত প্রবন্ধগুলি পণ্ডিত মহলে উচ্চ-প্রশংসিত হয়েছে। বলরামপুর এলাকার জোইন পুরাকীর্তি সংরক্ষণ ও নিদর্শন পুনরূদ্ধারে উজ্জ্বল অবদানের জন্য তিনি ২০১৫ সালে ‘ভারতীয় জোইন দিগম্বর মহাসভা’ কর্তৃক ‘সংস্কৃতি সংরক্ষক’ উপাধীতে ভূষিত হয়েছেন। তাঁর প্রকাশিত গ্রন্থগুলি হল—‘পুরুলিয়ার লোকমেলা’(২০২১), ‘পুরুলিয়ার বিরহড়’(২০২২), ‘পুরুলিয়ার নাটুয়া’(২০২৩), মানভুমের মন্ত্রযান(২০২৪),মানভূমের লোকবিনোদন : মোরগ, ভেড়া ও কাড়া লড়াই(২০২৪) ইত্যাদি। তিনি ‘মানভূম কালচারাল আকাদেমি’-র একজন সম্মানীয় সদস্য। পুরুলিয়ার বলরামপুর থেকে তাঁর নিজস্ব সম্পাদনায় প্রকাশিত হয় বিশেষ গবেষণাধর্মী প্রত্রিকা “ মানভুমী”।