Get 15% DISCOUNT and FREE DELIVERY of your first online order.
রক্তমাংসময়সময়
Poetry

রক্তমাংসময়সময়

by সুব্রত সরকার
₹ 134 ₹ 149
ISBN No: 978-81-983023-4-2
No. of page:   56
Book Type: Hard Cover
বাংলা দীর্ঘকবিতা রচনার ইতিহাসে সুব্রত সরকার একা পথের যাত্রী। পুরাণ,ইতিহাস থেকে মহাকাশ পর্যন্ত সে লেখা বিস্তৃত। আস্ট্রোফিজিক্স বা তান্ত্রিক কুলাচার কী নেই? আবার কলোনির কুকুরের ডাকেও তিনি শনিগ্রহের বলয় দেখতে পান।এই দীর্ঘ কাব্যগ্রন্থে সংবাদপত্রে প্রকাশিত নানা ঘটনাকে কবিতায় এমনভাবে রচিত করেছেন যেন তা পুষ্পিত রঙ্গন ফুল। মূলত করোনা রোগের প্রভাবে সারা পৃথিবী যখন আর্তনাদ করছে তিনি তখন ধীরে ধীরে প্রবেশ করেছেন এক রক্তমাংসময়সময়ে।
Or
About

সুব্রত সরকার

সুব্রত সরকার ২৯ আগস্ট, ১৯৫৬ সালে জন্মগ্রহন করেন দমদম এয়ারপোর্টের কাছে এক উদ্বাস্তু কলোনিতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানিজ্য শাখার স্নাতক। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। কিছুদিন সাংবাদিকতার কাজও করেছেন। তাঁর বাবার অডিট ফার্মের সুত্রে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রচুর ভ্রমণ ও পরবর্তীকালে চাকরিসুত্রে ভারতবর্ষ জুড়ে বিস্তৃত ঘোরাঘুরি তাঁর লেখাকে সমৃদ্ধ ও স্বতন্ত্র করেছে। ১৯৯৬ সালে শক্তি চট্টোপাধ্যায় পুরস্কার ও ১৯৯৮ সালে বীরেন্দ্র চট্টোপাধ্যায় পেয়েছেন ‘ঘন মেঘ বলে ঋ’ কাব্যগ্রন্থের জন্যে। এছাড়া নানা বিদেশি ভাষায় তাঁর কবিতার অনুবাদ হয়েছে।