Get 15% DISCOUNT and FREE DELIVERY of your first online order.
শঙ্খ ঘোষঃ এক পাঠকের চেনা
Essays

শঙ্খ ঘোষঃ এক পাঠকের চেনা

by সব্যসাচী দেব
₹ 252 ₹ 280
ISBN No: 978-81-961283-7-1
No. of page:   183
Book Type: Hard Cover
একজন লেখককে যখন পাঠক পড়েন, তাঁর মধ্য দিয়েই লেখককে চেনা হয় তাঁর। প্রতিটি পাঠকের পাঠই তো আলাদা, ফলে এই চেনা সেই পাঠকের একান্ত নিজস্ব, তা জড়িয়ে থাকে তাঁরই পরিপার্শ্ব, মনন ও অনুভবের সঙ্গে। এভাবেই একজন পাঠকের শঙ্খ ঘোষকে পড়া ও চেনা।। পড়া মানে তো কিছুটা বিশ্লেষণ করা নিশ্চয়ই, আর অনেকটাই অনুভব করা, অনুভব থেকে উপলব্ধিতে পৌঁছনো। তাই থেকে লেখককে চিনে নেওয়া, পরিচয় গাঢ়তর হয়ে ওঠা। কীভাবে একজন পড়ছেন শঙ্খ ঘোষকে, ব্যক্তিগত পরিচয় সেখানে গৌণ। এই বই সেইরকমই এক পাঠকের এক লেখককে চেনার চেষ্টা মাত্র ; কোনোভাবেই গ্রন্থ-সমালোচনা নয়।
Or
About

সব্যসাচী দেব

জন্ম ২২ সেপ্টেম্বর ১৯৪৬, কলকাতা। বাংলাভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয়। সরকারি কলেজে অধ্যাপনা, বর্তমানে অবসর জীবন। কবি ও প্রাবন্ধিক। স্বনামে কবিতার বই সতেরোটি, গদ্যের বই তিনটি, অনুবাদ নাটকঃ ক্যালিগুলা, কিশোরপাঠ্য জীবনীঃ হো চি মিন। ছদ্মনাম-ইরাবান বসু রায়। প্রবন্ধের বই ছয়টি। বীরেন্দ্র পুরস্কারঃ ১৯৮৭। পুরস্কৃত কাব্যগ্রন্থ ‘স্তব্ধ স্মৃতি বহমান স্রোত’। অল ইন্ডিয়া পিপলস লিটারারি ফোরাম প্রদত্ত ‘পিপলস পোয়েট’ঃ শহিদ মুরারি মুখোপাধ্যায় স্মারক সম্মান ২০১৯। কারুকথা এই সময় প্রদত্ত মঞ্জ ু শ্রী সাউ স্মৃতি পুরষ্কার ২০২২।