Get 15% DISCOUNT and FREE DELIVERY of your first online order.
তারাশঙ্কর: সময় ও সমাজ
Essays

তারাশঙ্কর: সময় ও সমাজ

by ড. আদিত্য মুখোপাধ্যায়
₹ 337 ₹ 375
ISBN No: 978-81-980640-1-1
No. of page:   296
Book Type: Hard Cover
যখন দিকে দিকে মৃত্যুর ৫/১০ বছরের মধ্যেই বিখ্যাত লেখকেরা ফুরিয়ে ফাঁকা হয়ে যাচ্ছেন, তেমন সময়েও ১২৬ বছর বয়সী তারাশঙ্কর মাথা উঁচু করে দাঁড়িয়ে পথ দেখাচ্ছেন বাংলা সাহিত্যকে । তাঁর মৃত্যুও পঞ্চাশ বছর পেরিয়ে গেছে । তবু তিনি সদর্পে আছেন, থাকবেন । শুধু পাঠক্রমে বা অঞ্চল চর্চায় নয়, দলিত অবাঞ্চিত অবহেলিতদের নায়ক-নায়িকা হিসেবে বরণ করার ক্ষেত্রে অন্যতম অগ্রগণ্য সাহিত্যিক হিসেবে চিরদিন সমাদৃত হবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ড. দেবরঞ্জন মুখোপাধ্যায়, ড. সুধীর চক্রবর্তীর মতো মানুষেরা ড. আদিত্য মুখোপাধ্যায়কে এই বইটির জন্য তারাশঙ্কর গবেষণার “পথিকৃত” হিসেবে মর্যাদা দিয়েছেন। তারাশঙ্করের ছোটছেলে সরিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন - “ আদিত্যই সর্বপ্রথম বাবাকে নিয়ে সম্পূর্ণ গবেষণা করল”। এত আলোচিত বইটিই “ তারাশঙ্কর:সময় ও সমাজ”। পাঠক্রমের বাইরেও এক উদার গ্রামবাংলা নিয়ে উপস্থিত । পড়লেই বোঝা যাবে এর সমগ্রতা, লাভপুর এবং রাঢ়বাংলার রূপকার তারাশঙ্করের ব্যাপ্তি ও বিশালতা ।
Or
About

ড. আদিত্য মুখোপাধ্যায়

জন্ম বীরভূম জেলার নলহাটি থানার ধরমপুর গ্রামে, ২০ই জানুয়ারি, ১৯৫৮ সালে। ২০১৪ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলার বহুরূপী’ বিষয়ে দি.লিট ডিগ্রি অর্জন করেন। প্রায় পাঁচ দশক জুড়ে তাঁর চর্চা। ‘রাঢ় চিত্র ও চরিত্রে তারাশঙ্কর’ বিষয়ে ১৯৯১ সালে ডক্টরেট। কেন্দ্র সরকারের সংস্কৃতি ও মানব সম্পদ উন্নয়ন বিভাগ থেকে আটটি প্রকল্প পরিচালনা করেছেন। নির্মাণ করেছেন আটটি তথ্যচিত্র। গবেষক, ক্ষেত্র সমীক্ষক লেখক একজন কবিও। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা সত্তরের উপর। বর্তমান তিনি সিউড়ির বাসিন্দা।