Get 15% DISCOUNT and FREE DELIVERY of your first online order.
ভিন্নপথঃ নয় আকাশ
Essays

ভিন্নপথঃ নয় আকাশ

by উমাপদ কর
₹ 285 ₹ 335
ISBN No: 978-81-953027-2-7
No. of page:   187
Book Type: Hard Cover
বিভিন্ন লিটল ম্যাগাজিনে প্রকাশিত কিছু গদ্যের সংগ্রহ এই বই। নির্দিষ্ট একটা লক্ষ্য রেখে সংযোজিত। বাংলা কবিতার যে বিস্তার, তাতে বিভিন্ন সময়ে বিশেষত বিংশ শতাব্দীর ষাট ও নব্বইয়ের দশকে বেশ কিছু আন্দোলন – আলোড়ন দেখা যায়। মূল উদ্দেশ্য, প্রচল থেকে মুক্তি। আবার কবিবিশেষে কেউ কেউ কোন আন্দোলন – আলোড়নে না জরিয়েও প্রায় একই কাজ করেছেন, যা ধারা থেকে ভিন্ন ও অগ্রসরমান। সেইসব কবিদের মধ্যে নয়জনের কবিতাভাবনা ও কবিতানির্মাণ নিয়ে আলোচনা স্থান পেয়েছে এই বইয়ে। যেন ন’টি আকাশ। বিচিত্র ও বহুধা। কেন এবং কীভাবে তাঁদের কবিতাকাশ ভিন্নতা লাভ করেছে, তারও ব্যাখ্যা – বিশেষণের প্রয়াস রয়েছে। কবি নির্বাচনের ক্ষেত্রে লেখকের নিজস্ব চিন্তাই কার্যকর; অন্য কোন মানদণ্ড নেই। আরও অনেকেই এতে অন্তর্ভুক্ত হতে পারতেন, যা নিয়ে দ্বিমত নেই। লেখার ক্ষেত্রে কবির কবিতা ও কবিতা বিষয়ক গদ্যই বিবেচ্য হয়েছে; বিশেষ কোন পূর্ব সুত্রের অবতারণা নেই।
Or
About

উমাপদ কর

জন্ম ১৯৫৫, স্থান বহরমপুর, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গ। পূর্বপুরুষের ভিটে কিশোরগঞ্জ, বাংলাদেশ। ফিজিক্সে সাম্মানিকসহ স্নাতক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারী ও অধিকারী ছিলেন। বর্তমানে কলকাতাবাসী। লিটল ম্যাগাজিন 'শ্রাবন্তী' যৌথভাবে সম্পাদনা করতেন। পরবর্তীকালে 'রৌরব' সাহিত্য পত্রিকার সাথে অঙ্গাঙ্গি জরিয়ে ছিলেন দীর্ঘদিন। মূলত কবিতা ও কবিতা বিষয়ক গদ্য লেখেন। সামান্য গল্প ও অন্যান্য গদ্য। প্রকাশিত কাব্যগ্রন্থ চোদ্দটি। প্রকাশিত গদ্যগ্রন্থ চারটি। মনে করেন কবিতাই তাকে বাঁচিয়ে রেখেছে শত বিয়োগেও।